শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের সঙ্গে অতি দ্রুত সমঝোতা চান ট্রাম্প, বসতে চান মাদুরোর সঙ্গেও

রাশিদ রিয়াজ : [২] ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরে নির্বাচনি সমাবেশে ট্রাম্প দাবি করেন, তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন সে চেষ্টা করছে ইরান ও চীন। এরপর তিনি বলেন, ‘আমি ইরানের সঙ্গে অতি দ্রুত একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তুত রয়েছি।’ স্পুটনিক

[৩] ওভাল অফিসে এ্যাক্সিওস মিডিয়ার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকের ব্যাপারটি তিনি বিবেচনা করবেন। ট্রাম্প জানান, তিনি বৈঠকে বসতে খুব কমই অস্বীকার করেন।

[৪] এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট তা অস্বীকার করেছেন।

[৫] এখন তিনি মাদুরোর সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশের পর মার্কিন মিডিয়ার ধারণা ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোর ওপর খুব একটা আস্থা রাখছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এক সময় ট্রাম্প প্রশাসন গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবেই বিবেচনা করত।

[৬] নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে চীন, রাশিয়া, তুরস্ক, ইরান সহ বেশ কয়েকটি দেশ সমর্থন দিয়ে আসছে। মাদকপাচারকারী হিসেবে মাদুরোকে অভিহিত করে তাকে ধরিয়ে দিতে পারলে দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

[৭] এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত শুক্রবার আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব পাস করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক সন্তোষ প্রকাশ করেছেন। ঠিক এসময় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করলেও ইরানের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান।

  • সর্বশেষ