শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখে চীন-ভারত সংঘাত : পেশীশক্তির রাজনীতি করার চেষ্টা

ভূঁইয়া আশিক রহমান :  [২] বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মে. জে. (অব.) মনিরুজ্জামান বলেন, ভারতের অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। ভারত বলেছে, দুদেশের মধ্যেকার চুক্তি অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ নেই, যে কারণে হাতে হাতে সংঘাতটা হয়েছে। এমনটি হতে পারে, অসম্ভব কিছু নয়।

[৩] নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) আবদুর রশিদ বলেন, পেশীশক্তির রাজনীতি করার চেষ্টা। দেশীয় অস্ত্র ব্যবহার সংঘাতটা চাঙা করেছে। নিষ্ঠুরভাবে হত্যা উত্তেজনা বাড়ানোর প্রয়াস।

[৪] মে. জে. (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, কাঠ ও রডের পেরেক ঠুকে হত্যা বর্বরতার সামিল। একুশ শতকে এসেও আদিম অস্ত্র, হাতাহাতি করে নিষ্ঠুরভাবে কাউকে মেরে ফেলা জঘন্য কাজ। হত্যার ধরন দেখে বোঝা যায়, সংঘাতের পূর্ব প্রস্তুতি ছিলো। এটা অনেক বড় ঘটনা, আগামী দিনে এই অঞ্চল উতপ্ত হবে। সীমান্তে ভুল হিসাবে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সংঘর্ষ হলেও বড় ধরনের যুদ্ধ হবে না।

[৫] আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, লড়াইটা হয়েছে দুই পক্ষের মধ্যে, কিন্তু আমরা আহত বা নিহতের হিসাব পাচ্ছি একপক্ষ থেকে। ভারত আহত-নিহত নিয়ে কথা বললেও চীন কিছু বলছে না। চীন কিছু না বললে এ বিষয়ে পরিষ্কার বলা যাবে না। লাদাখের পরিবেশটা হয়তো আদিম অস্ত্র পরিবহনযোগ্য, ব্যবহার উপযোগী। ফলে মুখোমুখি লড়াইয়ে আদিম অস্ত্র ব্যবহৃত হয়। আর যুদ্ধক্ষেত্রে অনেকসময় মানবিকতা কাজ করে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়