শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মিদের পত্র পাঠ বিদায় ও রিজিকে হাত আইন সমর্থন করলেও সমাজ তা গ্রহণ করবে না

বিশ্বজিৎ দত্ত : [২] ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইমব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী বলেন, দুর্যোগের মধ্যে অনেক প্রতিষ্টানইতো ভাল ব্যবসা করেছে। বিশেষ করে ওষুধ, নিত্যপণ্যের, আইটি সেক্টর, টেলকো। তবে ছোট ও মাঝারি শিল্পের বেশির ভাগই সমস্যায় রয়েছে।

[৩] এখন বড়রা যদি তাদের কর্মিদের ছাটাই করে বা বেতন কমায় সেটি ঠিক হবে না। দেশের সমাজ ব্যবস্থা আমেরিকার মতো নয়। এখানে সবাই সবাইকে চিনে। ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। তার থেকে ভাল পদ্ধতি বিজনেস ম্যানেজম্যান্টে রয়েছে।

[৪] ব্যাংকের ক্ষেত্রে বলেন, বোর্ড সভা কমিয়ে দিতে পারে। অনেক সভা অনলাইনে করতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা কমাতে পারে। গাড়ির ব্যবহার কমিয়ে দিতে পারে। কর্মির ডিউটি টাইমটাকে কমিয়ে এনে কাজের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। এগুলো সব বিজনেস প্রতিষ্ঠানেই করা সম্ভব।

[৫] তিনি বলেন, সরকারের তরফে ওয়াকিং ক্যাপিটাল বাবদ কোম্পানিগুলোকে কিছু প্রণোদণা দেয়া হয়েছে। অনেক কোম্পানি যারা ঋণ খেলাপী তারা এর সুযোগ নিতে চাচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো এসব হয়তো বিবেচনা করবে। কিন্তু সরকারি ব্যাংকে তাদেও ঠেকিয়ে রাখা যাবে না। প্রোডাকাশান ওরিয়েন্টেড কোম্পানিগুলোকে তালিকা করে ঋণ দেয়া দরকার। এসব কোম্পানির রেকর্ড দেখলেই বোঝা যায়। প্রোডাকশান ওরিয়েন্টেড কোম্পানিগুলো ঋণ পেলে জিডিপি গ্রæথে সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়