শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে শিক্ষকসহ নতুন আরো ৪ জন করোনায় শনাক্ত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষকসহ নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ২৭ জনসহ মোট আক্রান্ত ৩১ জন।

[৩] কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ১৪ জুন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে বসুরহাট মাকসুদাহ্ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল বাসার ও তার মেয়ে রেবেকা সুলতানা রয়েছেন। অন্য দুজন হলেন, শাহাদাত হোসেন ও তার ছেলে শাহরিয়ার। আক্রান্তদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ৯ জন শহীদ ভুলু স্টেডিয়ামের আইসোলশন থেকে সুস্থ্য হয়ে ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়