শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদুল আজহার পরেই শুরু হবে ঘরোয়া লিগ

রাহুল রাজ : [২] করোনায় মাঠে ক্রিকেট ফেরাতে তৈরি হয়েছে তিন পক্ষ। মাঠে ফেরার পক্ষে একদল অন্য দল আরো সময় চাইছে। আর তৃতীয় পক্ষ মাঝে অবস্থান করছে। সরকার ও বিসিবির সিদ্ধান্তই তারা মাথা পেতে নেবে বলে জানিয়েছেন।

[৩] আগামী মাসে শ্রীলঙ্কা সফর এখনো ঝুলে আছে। সেক্ষেত্রে মাঠে অন্তত তিন সপ্তাহের অনুশীলন দরকার। সেই হিসেবে হাতে এখনো সময় আছে। জাতীয় দলের দুই সিনিয়র তামিম ইকবার ও মমিনুল হক লঙ্কা সফরের না যাবার কথা জানিয়েছিলেন। ক্রিকেটারদের বেঁকে বসাতে শ্রীলঙ্কা সফর এখনো হা বা না তে ঝুঁলে আছে।

[৪] রোববার রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভায় জাতীয় দলের শ্রীলঙ্কা সফর, অনুশীলন শুরু, ঢাকা প্রিমিয়ার লিগ, এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে অপেক্ষার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি ভারত তাদের শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর বাতিল করেছে। আর এতেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেয়ার পক্ষে যুক্তি জোরালো হয়েছে।

[৫] এদিকে দেশের বেশির ভাগ ক্রিকেটারের রুটি-রুজির উৎস প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত ভেস্তে গেলে চরম দুর্দশায় পড়বেন অনেকেই। কোয়াবের পক্ষে ক্রিকেটার আব্দুর রাজ্জাক জানান, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা জানি অনেক দেশে খেলা শুরু হয়েছে, তাদের বাস্তবতা আর আমাদের অবস্থা এক নয়। তাদের আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। ঢাকার ও দেশের অনেক এলাকাকে রেড জোন ঘোষণা হয়েছে। এই অবস্থায় কুরবানীর ঈদের আগে দেশের বিভিন্ন পর্যায়ের খেলা শুরুর সম্ভাবনা খুব একটা দেখছি না আমি। দুই সপ্তাহ পর আবার কোয়াবের সভায় বসে ঠিক করা হবে পরবর্তী করণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়