শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষে মাদারীপুরের অতিরিক্ত জেলা মো. আজাহারুল ইসলাম স্মারক লিপি গ্রহণ করেন।

[৩] তিনি জানান, আপনারদের পত্রটি সংশ্লিষ্ঠ দপ্তরে প্রেরণ করা হবে। এছাড়াও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যোগাযোগ করা হবে।

[৪] স্মারক লিপিতে দাবি করা হয়, চলতি বছরের ৮ মার্চ দেশের প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের একজন মাদারীপুরের এবং করোনার কারণে দেশের প্রথম লকডাউন ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচরকে। মাদারীপুরে করোনার বিস্তার ব্যপক হারে ছড়িয়েছে। মাদারীপুর জেলাতে করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠাতে হয়। এই রিপোর্ট আসতে এক সপ্তাহ সময় লেগে যায়। ফলে আক্রান্ত ব্যক্তির আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছে না। তাই অনতিবিলম্বে মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি করছি।

[৫] মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী জানান, মাদারীপুর দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। রেড জোন হিসেবে চিহ্নিত মাদারীপুর জেলা। মাদারীপুরে একাধিক করোনা রোগী উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৩/৪দিন পরে জানা গেছে তারা করোনা পজেটিভ ছিলেন। এতে করে সাধারণ মানুষের মাঝে সংক্রমন বেড়েছে। পিসিআর ল্যাব স্থাপনের দাবি দিন দিন গণ দাবিতে পরিনত হচ্ছে। সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে আন্দোলনের দিকে ঝুঁকে পড়ছে।

[৬] এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সাংগঠানক সম্পাদক সাগর তামিম, সদস্য শহিদুল ইসলাম লিখন প্রমুখ। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ