শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে আটক এমপি পাপুল সম্পর্কে পরররাষ্ট্রমন্ত্রী : আই হ্যাভ নো আইডিয়া

তরিকুল ইসলাম : [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশটিতে আটক ঐ সংসদ সদস্যর বিষয়ে খোঁজ নিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। তার জবাব এখনো পাওয়া যায়নি।

[৩] তার আটক সম্পর্কে আপনাদের মাধ্যেমে জানতে পেরেই আমরা খোঁজ-খবর করার চেষ্টা করছি।

[৪] দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি নৈতিক স্তলনের দায়ে দেশে দুই বছরের সাজা হয় সে ক্ষেত্রে তার সদস্য পদ বাতিল হবে। বিদেশে সাজা হলে কি হবে সে বিষয়ে কিছু বলা নেই।

[৫] সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ধারা ১ এর (খ) অনুযায়ী, কোন সংসদ সদস্য যদি অনুমতি ছাড়া একটানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ওই সংসদীয় আসন শূন্য থাকিবে।

[৬] লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলেকে মানব ও অর্থপাচারের দায়ে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট গত ৭ জুন গ্রেফতার করে। তাকে দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে সেখানে ১১ বাংলাদেশি এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়