শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগায় লিওনেল মেসির আরও একটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে তিন মাস মাঠের বাইরে বসে থাকলেও এতটুকু ধার কমেনি লিওনেল মেসির। চোট সংক্রান্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে সংকট পরবর্তী প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিটই খেললেন তারকা এই ফুটবলার। দ্যুতি ছড়ালেন আগের মতোই। দারুণ একটি গোল করে গড়েছেন আরও একটি রেকর্ড।

[৩] স্পেনের শীর্ষ লিগ লা লিগায় টানা ১২ মৌসুমে ২০টি বা এর বেশি গোল করা একমাত্র ফুটবলার হিসেবে নতুন নজির গড়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। শনিবার মায়োর্কার বিপক্ষে যোগ করা সময়ে দলকে চতুর্থ গোলটি এনে দেওয়ার মধ্য দিয়ে রেকর্ডটি গড়েন মেসি।

[৪] আর করোনা পরবর্তী প্রথম ম্যাচেই স্বাগতিক মায়োরর্কাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে পুরোটা সময় জুড়েই ছিল মেসি নৈপুণ্য।

[৫] একচ্ছত্র আধিপত্য দেখানো বার্সেলোনা ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। দ্বিতীয় মিনিটেই জর্দি আলবার ক্রস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে হেডে গোল করেন আর্তুরো ভিদাল।

[৬] পরের তিন গোলেই ছিল মেসির অবদান। এর মধ্যে বিরতির আগে মার্টিন ব্র্যাথওয়েটকে দিয়ে গোল করার বার্সেলোনা অধিনায়ক। ৭৯তম মিনিটে গোল করান জর্দি আলবাকে দিয়ে।

[৭] ম্যাচের যোগ করা তৃতীয় মিনিটে নিজে জাল খোঁজে নেন মেসি। লুইস সুয়ারেসের পাস থেকে ডান পায়ের শটে ডি-বক্সের মাঝ থেকে গোলটি করেন তারকা এই খেলোয়াড়। চলতি লিগে তার গোল দাঁড়াল ২০টি। এর মধ্য দিয়ে লা লিগার টানা ১২টি মৌসুমে অন্তত কুড়িটি গোল করার বিরল রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। - দেশরূপান্তর

[৮] চলতি মৌসুমে এরই মধ্যে ২০টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে অবদানও রাখলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি।
[৯] এদিকে, এই জয়ে টানা তৃতীয়বারের মতো লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে বার্সেলোনা। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৯ জয় ও চার ড্র’সহ ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়