শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাড়া-মহল্লাভিত্তিক লকডাউনে কার্যকর ফলাফল পাওয়া যাবে না : ডা. ইকবাল আর্সলান

ভূঁইয়া আশিক : [২] স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি আরও বলেন, বড় বড় এলাভিত্তিক লকডাউনে যেতে হবে। কখন, কোথায় হটস্পট হয়ে যাবে বলা দুরূহ।

[৩] তিনি বলেন, প্রথম থেকে টেস্টের পরিমাণ বাড়ানো গেলে করোনার প্রকৃত চিত্রটি এখন অনেক ভালো বোঝা যেতো, সেই সুযোগটি আমাদের হাতছাড়া হয়ে গেছে।

[৪] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, আমাদের সংক্রমণ অনুধাবন ও গতিরোধের জায়গাটা সঠিকভাবে উপলব্ধি প্রয়োজন। সংক্রমণ শনাক্ত করার জন্য আমাদের বেশি বেশি টেস্ট করা প্রয়োজন। কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করেছে। এই ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে শেষ হবে, কেউ জানি না।

[৫] যে সমস্ত প্রেডিকশন মডেল উপস্থাপন করা হচ্ছে, সেসব গাণিতিক। বৈশ্বিক চিত্রে যে গাণিতিক মডেল আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ক্ষেত্রেও তা মিলছে না। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কোথায গিয়ে থামবে, তা প্রেডিক্ট করা মুশকিল।

[৬] ইতোমধ্যে বিভিন্ন কারণে কোভিড-১৯ সংক্রমণ এতো বিস্তার লাভ করেছে, বিস্তৃতি এতো ঘটেছে যে, দেশে কখন, কোথায় হটস্পট হয়ে যাবে বলা যায় না। যেমন আমরা এখন চট্টগ্রামে হটস্পট পরিস্থিতি দেখতে পাচ্ছি। রাজশাহীতেও সংক্রমণ বাড়ছে।

[৭] প্রতিদিন টেস্টের পরিমাণ বাড়ছে। বাড়ছে শনাক্তের সংখ্যাও। যদি টেস্টের পরিমাণ আরও বাড়ে, শনাক্তের সংখ্যা কি একই হারে বাড়বে? এটাও আমরা বুঝতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়