শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেলিব্রিটি রানু মণ্ডলের দিন কাটছে অনাহারে, আশ্রয় নিয়েছেন ছোট্ট ঘরে!

হ্যাপি আক্তার : [২] রাতারাতি যেমন সেলিব্রিটি হওয়ার সুযোগ পেয়েছিলেন রানু মণ্ডল। আবার খুব তাড়াতাড়ি যেন গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে মুছে গিয়েছে রানু মন্ডলের নাম। তাই আবার সেই রানাঘাটের প্ল্যাটফর্মের কাছে নিজের ছোট্ট ঘরেই আশ্রয় নিয়েছেন তিনি।

[৩] কিছুদিন আগেও কোভিড-১৯ এর দুর্যোগে দাঁড়িয়েছিলেন অসহায় মানুষদের পাশে। নিজের এলাকার গরিবদের মাঝে চাল, ডাল বিতরণ করেছেন তিনি।

[৪] ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এখন প্রতিদিন দু’বেলা পেট ভরে খেতেই রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে রানু মণ্ডলকে। আগের মতোই অনাহারে দিন কাটছে তার। মাঝেমধ্যে চিড়া-মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে।

[৫] এখন পাড়া-প্রতিবেশী যদি মাঝেমধ্যে চাল-ডাল দেন তাহলে কোনোভাবে দিন চলে যায় রানুর। নয়তো না খেয়ে থাকতে হচ্ছে রানু মণ্ডলকে। আগের মতো কেউ খোঁজ নিতে আসে না, তার জন্যই কষ্টে দিন কাটাতে হচ্ছে এই গায়িকাকে।

[৬] প্রসঙ্গত, ২০১৯ সালের আগাস্ট মাসে রানুর একটি গান রাতারাতি ভাইরাল হয়। দেখা যায়, রানাঘাট স্টেশনে ভিখারিনীর বেশে বসে গান গাইছেন রানু। সেই ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাকে লতাকণ্ঠীর তকমাও দেন। রাতারাতি ভাইরাল হয়েই সোজা মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। সূত্র : আমাদর ভারত

  • সর্বশেষ
  • জনপ্রিয়