শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্দুল হাই সঞ্জু : করোনা মহামারি থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব কোনো শিক্ষা নেবে?

আব্দুল হাই সঞ্জু : করোনা মহামারি থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যদি কোনো শিক্ষা নাও নেয়, ব্যক্তিগতভাবে অনেকেই শিক্ষা নেবেন। করোনা-উত্তর বাংলাদেশের ধনীরা নিজেদের প্রাসাদের ভেতরে এখন থেকে সুইমিংপুল, জিম, স্পা-সনা এর পাশাপাশি যোগ করবেন আইসিইউ। যারাই সক্ষম হবেন, নিজের ঘরে একটা আইসিইউ বানিয়ে ফেলে রাখবেন। ৫০ লাখ টাকার মতো খরচ হয়তো যাবে। এ আর এমনকি। বাড়ির স্টোররুমে কিছু অক্সিজেনের সিলিন্ডার, পিপিই, আর আনুষঙ্গিক উপকরণ সংগ্রহে রেখে দিলেই হবে। আর ডাক্তার-নার্স তো বাংলাদেশে টাকা দিয়ে পাওয়াই যায়।

 

বাংলাদেশে অনেক ধনী লোকের ঘরের ভেতরে যখন অবস্থান করবেন তখন আপনার মনে হবে আপনি বাংলাদেশে নেই। কিন্তু ঘর থেকে বের হয়ে একটু এগিয়ে গেলেই সেই আবর্জনা-নোংরা, ড্রেনের পানিতে সয়লাব রাস্তা-ঘাট পাবেন। কেন? এইগুলো তো সরকারের কাজ। সামান্য এই উদাহরণ থেকেই ধারণা করা যায়, বাংলাদেশের সরকারি খাত কতোটা পিছিয়ে, আর প্রাইভেট খাত কতোটা এগিয়ে। আর এই দুই খাতের দৌড় সমান তালে না হওয়ার কারণে ভেতরে ফিটফাট, বাইরে সদরঘাট।

 

তো আওয়ামীলীগ সরকার যখন খেলাধুলা এবং স্বাস্থ্য সচেতনতার জন্য খেলাধুলার সামগ্রী আমদানিকে উৎসাহিত করলো, তখন আইসিইউ বানানোর সক্ষমতা সম্পন্ন লোকেরা খেলাধুলার সামগ্রীর নামে দেদারসে কেসিনোর যন্ত্রপাতি আমদানি করল। এখন করোনা-উত্তর সময়ে সরকার স্বাস্থ্যখাতের যন্ত্রপাতি আমদানিকে উৎসাহিত করলে তখন জাহাজের সেই কন্টেইনারগুলোতে কী আসে, তা জানা যাবে আরও কয়েক বছর পরে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়