শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে সরকারি স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব না মানায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ব্রাম্যমান আদালত।

[৩] বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন ব্যবসায়ীকে ১৭ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নির্দেশনায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মানুষজনকে সচেতন করে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সচেতন করা হয়। এ সময় শমশেরনগর বাজারের স্টেশন রোডের তিন ব্যসায়ীকে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ১৭ শত টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স সহযোগিতা করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ