শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নান্দাইলে স্কুল ছাত্রের আত্মহত্যা

আজহারুল হক, ময়মনসিংহ প্রতিনিধি : [২] ময়মনসিংহের নান্দাইলে বিষপানে এক স্কুল ছাত্র আত্মহত্যা করছে। উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমরভাঙ্গা গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে।

[৩] মৃত স্কুল ছাত্রের নাম সাকিল শিকদার। সে চরকোমরভাঙ্গা গ্রামের মোশারফ হোসেন শিকদারের ছেলে। সাকিল বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো।

[৪] মৃত স্কুল ছাত্রের বাবা মোশারফ হোসেন জানান, রাত ১০টা নাগাদ খাবার খেয়ে শুতে যায় সাকিল। কিছুক্ষণ পরেই সাকিলের ঘরে গিয়ে তার বাবা দেখতে পান সাকিল খুবই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। তখন তিনি কথা বলে জানতে পারেন ছেলে বিষ খেয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাকিলকে মৃত ঘোষণা করেন।

[৫] তিনি আরও জানান, সাকিলের সাথে বাড়ির কারো মনোমালিন্য ছিল না কিন্তু কি কারণে সে বিষপানে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়