শিরোনাম
◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা

ঠাকুরগাঁও প্রতিনিধি : “নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশু পার্কে প্রায় তিন শতাধীক অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রত্যকের হাতে নববর্ষের উপহার স্বরুপ নতুন জামা তুলে দেয় সংগঠনটি।

কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও এর সভাপতি সিদ্দিক বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সহ আরো অনেকে।

নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে সংসার কোনরকমে চলে যায়। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পুরন করা হয়না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই নতুন জামা পেয়ে ভিষণ খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে।

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন জানান, এ ধরনের দিনে অনেক সংগঠনি আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে। কিন্তু সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এরা ভাবছে এটা প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারনে অকারনে এসব শিশুদের পাশে দাঁড়াতো তবে পরিবেশটাই হয়তো অন্য রকম হতো।

  • সর্বশেষ