শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ হাজার লিটার ডিজেল, ১৬ হাজার পেট্রোল : তবুও জীবননগরে পাম্পে উপচে পড়া ভিড় কেন?

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহের পরও ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে একযোগে উপজেলার ৫টি ফিলিং স্টেশন ও একটি ডিলারের মাধ্যমে তেল বিক্রি শুরু হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন মোট ডিজেল ৩১,০০০ লিটার এবং পেট্রোল ১৬,৫০০ লিটার সরবরাহ করা হয়। এর মধ্যে জীবননগর ফিলিং স্টেশন (পৌরসভা), অংগন ফিলিং স্টেশন (সন্তোষপুর), উৎসব ফিলিং স্টেশন (লক্ষীপুর), নাসিম ফিলিং স্টেশন (দত্তনগর রোড) ও মেসার্স লিমা ফিলিং স্টেশন (হাসাদাহ)—এই ৫টি পাম্পে তেল বিতরণ করা হয়। পাশাপাশি মেসার্স এম.পি.এল ট্রেডার্স (হাসাদাহ) নামের একটি ডিলারের মাধ্যমে অতিরিক্ত ২,৫০০ লিটার ডিজেল বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই প্রতিটি পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরাও।

মোটরসাইকেল চালকদের অনেকেই জানান, আগে যেখানে ১০০ থেকে ২০০ টাকার তেল নিতেন, বর্তমানে অনেকে ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন। ফলে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তারা বলেন, “আগে কখনোই এমন ভিড় দেখা যায়নি। এখন সবাই ভবিষ্যতের চিন্তায় বেশি করে তেল নিচ্ছে।”

Advertisement

অন্যদিকে কৃষকদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে তেলের সংকটের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। তবে বাস্তব সংকটের চেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও অতিরিক্ত মজুদের প্রবণতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও গুজব ও আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছে। এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর মনিটরিং থাকলে এ ধরনের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

  • সর্বশেষ