শিরোনাম
◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ বৈশাখী শোভাযাত্রা, গ্রামীন মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমির(আরডিএ) আয়োজনে একটি শোভাযাত্রা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের নিচ তলার হলরুমে এসে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যোগ দেয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড.আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এস এম জিলানী বলেন,আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।

এ সময় পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।এখানের বর্ণির শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ ছাড়াও এস এম জিলানী উপজেলার রামশীল ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ