শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আগামী বিশ্বকাপে পরিকল্পনার কথা ভেবেই হুট করে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি

আক্তারুজ্জামান : [২] দেশের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু হুট করেই তার অধিনায়কত্ব ছাড়া নিয়ে অনেক ভক্তই মনোক্ষুন্ন। কিন্তু কেন তিনি হঠাৎ আর্মব্যান্ড ছেড়ে দিলেন সেটা জানিয়ে দিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

[৩] ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি জানান, মূলত আগামী বিশ্বকাপ ঘিরে নতুন অধিনায়ককে পরিকল্পনা সাজাতে যথেষ্ট সময় দিতেই আমি এ দায়িত্ব ছেড়েছি।

[৪] সাধারণ খেলোয়াড়ের ভূমিকায় থাকলে পরিস্থিতি একটু ভিন্ন হয়। কিন্তু অধিনায়ক হলে সবকিছু সামলানোর দায়ভারও থাকে। মাশরাফি বলেন, বোর্ড সবসময় তাদের সেরা অধিনায়ককেই চাইবে। আমি ছাড়ার পর এটা ভালো একটা সুযোগ পেয়েছে নতুন অধিনায়ক নির্বাচনের। বোর্ডের হাতে তাই অনেক সুযোগ আছে। বিশ্বকাপের আগে তিন বছর সময় হাতে পাচ্ছে বোর্ড। এসব ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি।

[৫] মাশরাফি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। তবে ওয়ানডে দলকে নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সর্বশেষ ক্রিকেট সিরিজের মধ্য দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়