শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে পুলিশ উপ-পরিদর্শকসহ ৪ জনের করোনা শনাক্ত

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জের বেলকুচিতে ১ জন পুলিশ উপ-পরিদর্শকসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলাম বলেন, গত ১ জুন বেলকুচি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের করোনা নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে পাঠিয়েছিলাম। তাদের সংগ্রহকৃত থেকে বেলকুচি উপজেলার ৩ জন ও ১ জন পুলিশ উপ-পরিদর্শক সহ মোট ৪ জনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ হয়েছে। এ পর্যন্ত বেলকুচিতে ২১ জনের করোনা পজিটিভ হয়েছে।

[৫] থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম পুলিশ উপপরিদর্শক করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে আইসোলশনে রেখেছি।

[৬] বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান প্রতিবেদককে জানান, আমরা করোনা শনাক্তকৃত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়