শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস : এশিয়া মহাদেশে মৃত্যুর হার তুলনামূলক কম

ডেস্ক রিপোর্ট : [২] করোনা মহামারিতে নাকাল সারাবিশ্ব। ২১৩টি দেশের মধ্যে শুধু এশিয়া মহাদেশেই প্রায় ৪৯টি দেশ বর্তমানে এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। শুধুমাত্র এশিয়ায় বুধবার পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৯৩৬ হলেও মোট মৃত্যুর সংখ্যা মাত্র ৩২ হাজার ২০৩ জন। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে মারা গেছে এক লাখ ৮১ হাজার ৯৬ জন আর সারাবিশ্বে মোট তিন লাখ ৮৩ হাজার ৬৪৬ জন। সে তুলনায় এশিয়ার মোট ৪৯টি দেশ মিলে মৃত্যুর এই সংখ্যা নিতান্তই নগণ্য।

[৩] বিশেষজ্ঞদের মতে সারাবিশ্বে মৃত্যুর মাত্র এক শতাংশ ঘটেছে এশিয়া মহাদেশে। আক্রান্তের সংখ্যাও পাশ্চাত্য দেশগুলোর তুলনায় কম। অবশ্য এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, কম করোনা টেস্টের ফলে এশিয়ার দেশগুলোতে আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। তবে কম মৃত্যুর পেছনে কারণ হতে পারে, এশিয়ার জলবায়ু, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা। যেখানে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম আর্দ্রতায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পরে। সাধারণত শীতকালে আর্দ্রতা কম হয়ে থাকে।

[৪] এদিকে বিশ্ব জরিপ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, শুধু এশিয়া মহাদেশে আক্রান্তের সংখ্যায় পর্যায়ক্রমে প্রথম দশে রয়েছে ভারত (দুই লাখ ১৪ হাজার ৪৫৯), তুরস্ক (এক লাখ ৬৫ হাজার ৫৫৫), ইরান (এক লাখ ৬০ হাজার ৬৯৬), সৌদি আরব (৯১ হাজার ১৮২), চীন (৮৩ হাজার ২১), পাকিস্তান (৮০ হাজার ৪৬৩), কাতার (৬২ হাজার ১৬০), বাংলাদেশ (৫৫ হাজার ১৪০), সিঙ্গাপুর (৩৬ হাজার ৪০৫), সংযুক্ত আরব আমিরাত (৩৫ হাজার ৭৮৮)। তবে মৃত্যুর সংখ্যায় এশিয়ায় শীর্ষ দেশ হলো ইরান। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা আট হাজার ১২। ইরানের মৃত্যুর হারও অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি। ২য় অবস্থানে রয়েছে ভারত, সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২২।

[৫] মৃত্যুর সংখ্যায় সমগ্র এশিয়ায় বাংলাদেশের অবস্থান নবম হলেও এ দেশে প্রতি ১০ লাখে করোনায় মারা যাচ্ছে পাঁচ জন। আর এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৪৬ জন।

[৬] তবে, এশিয়া মহাদেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় সাত লাখ ৪৬ হাজার ১৮৪।

সূত্র : ওয়ার্ল্ডোমিটারস, নয়াদিগন্ত

  • সর্বশেষ