শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিবাদ করে দ্বিচারিতা করছেন বলিউড তারকারা, টুইটারে নিন্দা

লিহান লিমা: [২] হ্যাশট্যাগ ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ টুইটে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শাভিনের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার তীব্র নিন্দা জানান বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, সোনম কাপুর ও দিশা পাটনিরা। ইয়ন

[৩] ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াংকা লেখেন, ‘বিশ্বজুড়ে চলা এই বর্ণবৈষম্য বন্ধ করুন। নিজেদের শিক্ষিত করে তোলার দায়িত্ব আমাদের নিজেদেরই। সোনম কাপুর দক্ষিণ আফ্রিকার ধর্মগুরু ডেসমন্ড টুটুর মন্তব্য কোয়েট করেছেন ‘আপনি যদি ন্যায়বিচারের সময় নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তবে আপনি নির্যাতনকারীরই পক্ষ নিলেন। অভিনেত্রী দিশা পাটনি সব রংই সুন্দর এমন একটি ক্যাপশন লেখা নানা বর্ণের হাতের ছবি পোস্ট করেন। দীপিকা পাডুকোনও এই হ্যাশট্যাগ শেয়ার দেন।

[৪] টুইটার ব্যবহারকারীরা তাদের এই দ্বিচারীতার নিন্দা জানিয়ে বলেছেন, প্রিয়াংকা ও দীপিকা গার্নিয়ার লাইট আল্ট্রা, সোনম লরিয়েল হোয়াইটেনিং ডে ক্রিম ও দিশা পাটনি পন্ডস বিবি+ ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন।

[৫] কমিক শিল্পী কুনাল কর্মা টুইটে লিখেছন, ‘আপনি যখন পাবলিক ফিগার হবেন তখন অন্যকে যে উপদেশ দিবেন তা নিজেও পালন করার চেষ্টা করবেন। আউটলুক ইন্ডিয়া

[৬] বলিউড সেলেব্রেটিদের সমালোচনা করেছেন আরেক তারকা কঙ্গনা রনৌতও। তিনি বলেন, ‘এরা বিদেশের বিষয় নিয়ে মাথা ঘামামে কিন্তু দেশ নিয়ে টু শব্দ করবে না। পালঘর সাধুদের যখন রাস্তায় মেরে ফেলা হয়েছিলো তখন এরা কেউ একটা কথাও বলেন নি। তাহলে এখন জর্জ ফ্লয়েডের খুন নিয়ে এত মাতামাতি কিসের।’ কঙ্গনা আরো বলেন, ‘এরা নিজেদের ছোট্ট পৃথিবীতে থাকতে পছন্দ করে। যেদিকে পাল্লা ভারী সেদিকেই চলে যায়।’

[৭] কাশ্মীরি রাজনীতিবিদ ওমর আবদুল্লাহ লিখেছেন, ‘যারা ব্ল্যাক লাইভস ম্যাটার হ্যাশট্যাগ টুইট করেছেন তাদের সবার জন্য শ্রদ্ধা। কাপুরুষতাকে সামনে আসতে সাহস লাগে , যখন কিনা আপনারা আমেরিকানদের জীবন নিয়ে টুইট করেন অথচ ভারতীয়দের জীবন নিয়ে টু শব্দ্ও করেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়