শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫, সুস্থ ১১৫৯০ (ভিডিও)

মহসীন কবির : [২] বুধবার (০৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৭৪৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৫১৪০ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে ১৫ হাজার ১০৩ নমুনা জনের নমুনা পরীক্ষা করা হয় । সেখান থেকে পরীক্ষা করা হয়েছে ১২৫১০ জনের। সুস্থ হয়েছেন ৪৭০ জন, মোট সুস্থ হয়েছে ১১৫৯০ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭৪৬ জন।

[৫] ডা. নাসিমা সুলতানা গত ২৪ ঘন্টায় মোট ১২ হাজার ৫১০টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৫ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৮৩টি।

[৬] এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৯১১ জন, মারা গেছে ৩৭ জন। তার আগের দিন সোমবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৩৮১ জন, মৃত্যু হয় ২২ জনের।

[৭] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়