শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে এমপি সাদ এরশাদের বাসভবন ঘেরাও, বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : [২] রংপুরের ২৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান টিটোর মুক্তি দাবিতে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) সাদ এরশাদের পল্লী নিবাস ঘেরাও করেছে টিটো সমর্থকরা।

[৩] এর আগে সাদ এরশাদকে লাঞ্ছিত করার অভিযোগে টিটোকে আটক করে পুলিশ।বিক্ষোভকারীরা হুঁশিয়ার দেন, টিটোকে মুক্তি না দেওয়া পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

[৪] মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে দেখা যায়, সাদ এরশাদের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। এ সময় বাসভবনের নিচ তলার চেয়ার-টেবিল ভাঙচুর করেন তারা।

[৫] এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, জাপা নেতা টিটোকে আটক নয়; জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

[৬] জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক টিটো দলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাদ এরশাদের বাসভবনে যান। এ সময় সংসদ সদস্য ও এরশাদ পুত্র সাদ এরশাদ এবং তার স্ত্রী বাসার নিচ তলার বৈঠকখানায় বসে ছিলেন। তখন টিটো একটি ডিও লেটারে এমপির স্বাক্ষর নিতে গেলে তার এপিএস প্রিন্স ও অপর একজন টিটোর হাত থেকে ডিও লেটার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ নিয়ে টিটোর সঙ্গে সাদ এরশাদের এপিএস এর হাতাহাতি হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাদ এরশাদকে ধাক্কাধাক্কি করেন। খবর পেয়ে পুলিশ এসে টিটোকে আটক করে তাজ হাট থানায় নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা পল্লী নিবাস বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে রংপুর সিটি মেয়র ও জাপার রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপা, যুবসংহতি ও ছাত্র সমাজের নেতাকর্মীরা এসে পল্লী নিবাসের সামনে রাস্তা অবরোধ করেন এবং টিটোর মুক্তির দাবিতে স্লোগান দেন।

[৭] রাত সাড়ে ১০টার দিকে টিটো সমর্থিত জাপা নোতকর্মীরা পল্লী নিবাসের ফটকের সামনে সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন যুব সংহতির রংপুর মহানগর শাখার সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরিসহ কয়েকজন নেতা।

[৮] সাদ এরশাদের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার এপিএস প্রিন্স বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমাকে হেয় করার জন্য অপপ্রচার হচ্ছে। নিউজ টোয়েন্টিফোর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়