শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ৮১, মৃত্যু ৩

অহিদ মুকুল নোয়াখালী : [২] নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় জেলায় এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন।

[৩] মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। তিনি বলেন, গত ৩০ ও ৩১ মে আক্রান্তদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ১ লা জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

[৪] জেলায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

[৫] তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

[৬] নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ই জুন পর্যন্ত।

  • সর্বশেষ