শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব আল হাসান একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন 

‌স্পোর্টস ডেস্ক : তিন ফ্র্যাঞ্চাইজি লিগে সখেলতে দেখা যাবে সাকিবকে। মাত্রই কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব। এরইমধ্যে নতুন লিগে নাম লিখিয়েছেন এই তারকা। এক দিনেই সাকিবের তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চূড়ান্ত হয়েছে।

আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই দলে আরো আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। প্রধান কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট। -- বি‌ডি ক্রিকটাইম

একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ৷

এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলে না থাকলেও টানা খেলার মধ্যে আছেন সাকিব। পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার সিক্সটিতে।

  • সর্বশেষ