শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রামে ৬১৪ বস্তা নকল সার ধ্বংস সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে।

১৫ অক্টোবর'২৫ বুধবার বিকে‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার উপ‌স্থি‌তি‌তে এসব সার ধ্বংস করা হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার গুলো ধ্বংস করা হয়।

জানা গে‌ছে, গত বছ‌রের ২৩ জা‌নুয়া‌রি'২৪ (মঙ্গলবার) উপজেলার থেতরাই ইউনিয়ন বাজার থেকে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা ও মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার জব্দ ক‌রে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট। এ ছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার ও বীজ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়।

নকল সার ধ্বংস করনের সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়