শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া বাতিলের দাবি ক্যাবের

রায়হান রাজীব: [২] করোনাকালীন শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ।

[৩] সংগঠনটি বলছে, মহামারির এই দুর্যোগকালে দীর্ঘ দুই মাস ছুটিতে জনজীবন যখন এমনিতেই বিপর্যস্ত তখন বাস-মিনিবাসের বর্ধিত ভাড়ায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্তের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠেছে।

[৪] ক্যাব মনে করে, বাসের ভাড়া বৃদ্ধি করা হলে এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে, মুদ্রাস্ফীতি দেখা দেবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে।

[৫] মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার যে সব শর্ত দিয়ে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সেসব শর্ত বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবসম্মত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়