শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্রিকেটারদের সুস্থতার কথা ভেবে একক অনুশীলনের পরিকল্পনা বিসিবির

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাকে মেনে নিয়েই সবকিছু ফেরাতে হবে বিশ্বকে। তাই নতুনভাবে সব শুরু করতে হচ্ছে সব দেশকে। ইতোমধ্যে দেশের সবকিছুই আবার চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। সুতরাং ক্রিকেটও মাঠে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। কেননা কার্যালয় খোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] তবে নির্দিষ্ট দিন-তারিখ ঠিক না হলেও বিসিবির পরিকল্পনা শুরুতে ক্রিকেটারদের একক অনুশীলন দিয়ে কার্যক্রম শুরু করার। সেটি হলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর, মূল মাঠ ও একাডেমি মাঠে এক সময়ে তিনজন খেলোয়াড় অনুশীলন করতে পারবেন।

[৪] পরিস্থিতি বুঝে ধীরে ধীরে অনুশীলনে খেলোয়াড়সংখ্যা বাড়বে। তার আগে বিসিবির মেডিকেল বিভাগ নির্বাচকদের সঙ্গে বসে ঠিক করবে শুরুতে কতজন খেলোয়াড় অনুশীলন শুরু করবেন।

[৫] একক অনুশীলন নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, খেলোয়াড়দের একক অনুশীলনের মাধ্যমে ক্রিকেটীয় কার্যক্রম শুরুর ব্যাপারে মেডিকেল বিভাগ, ট্রেনারদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। একক অনুশীলন শুরু হলে জাতীয় দলের ক্রিকেটাররাই আপাতত প্রাধান্য পাবে।

[৬] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে গত ৩১ মে। ১৩জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্পও করেছেন করুণারত্নেরা। বাংলাদেশও হয়তো এই পথ অনুসরণ করে সবাইকে না এনে গুটি কয়েক ক্রিকেটারকে মাঠে আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়