শিরোনাম
◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুর দেয়া পার্টিতে সার্জিক্যাল স্পিরিট পানে ভারতে মৃত্যু ৫ জনের

ইয়াসিন আরাফাত : [২] হাতের কাছে মদ না-পেয়ে, সার্জিক্যাল স্পিরিটে নেশা করছিলেন বন্ধুরা। স্পিরিট থেকে বিষক্রিয়ায় কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ জনের মার্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, কাশিমোক্তা গ্রামে। এই সময়, জি নিউজ, আজ কাল

[৩] জানা গিয়েছে, বন্ধুদের একজন এই পার্টির আয়োজন করেছিলেন। শনিবার রাতে সেই বন্ধুর বাড়িতেই সবাই একসঙ্গে নেশা করেন। বাড়িও ফিরে যান। কিন্তু, ভোর হওয়ার আগেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। রোববার মারা যান তিন জন। সোমবার, বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে আরও দু'জন মারা গিয়েছেন। আরও ২ বন্ধু সেখানে চিকিত্সাৎধীন রয়েছেন।

[৪] স্থানীয় পুলিশ জানায়, পি আনন্দ নামে এক ব্যক্তি পরওয়াদার এক ওষুধ সংস্থায় কাজ করতেন। তিনিই বাড়িতে সার্জিক্যাল স্পিরিট এনে, নেশা করার জন্য বন্ধুদের ডেকেছিলেন। ভেবেছিলেন, স্পিরিটে নেশা হবে। পার্টি শেষে যে-যার বাড়িতে ফিরে যান। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যে সকলে অসুস্থ বোধ করতে থাকেন। আনন্দ (৫৫) ও নুকারাজু (৬৫)- দুজনকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়।রোববার ভোররাতে নিজ বাড়িতেই তারা মারা যান। ওইদিনই পরে হাসপাতালে মৃত্যু হয় আপ্পা রাওয়ের।

[৫] কাশিমোক্তা থানার পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করে তারা তদন্তে নেমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়