শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে দশম শ্রেণি এক মেধাবী ছাত্রী।সোমবার রাত ৮ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকার মোঃ শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া মোসাঃ ফারজানা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। এসময় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্‌ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৩] প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ফারজানা গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। নিহত ফারজানা টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের ১০ম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী।ফারজানা মাদারীপুর জেলা ও থানার চন্দ্রস্নান গ্রামের কৃষক মোঃ জসিম উদ্দিনের মেয়ে । দুই বোনের সংসারে ফারজানা বড়।নিহত ফারজানার মা ময়না বেগম টঙ্গীর বিসিক এলাকার ট্রিবলী গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।ফারাজানা মায়ের সাথে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় মোঃ শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতো। টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ নিহত ফারজানার মরদেহের সুরতহাল করছেন বলে জানা যায়।

  • সর্বশেষ