শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার মধ্যে নিম্নমুখী বাজারদরে সবচেয়ে দামি এমবাপে, মেসি চারে, ১০ জনের মধ্যে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে হলে কত টাকা গুণতে হবে, এর একটা ধারণা রিয়াল মাদ্রিদ পেতে পারে কেপিএমজির করা তালিকা দেখে। সংস্থাটির হিসাব অনুযায়ী তরুণ এই ফরাসি ফরোয়ার্ডের বাজার মূল্য ১৭ কোটি ৭০ লাখ ইউরো।

[৩] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুটো দিক সামনে রেখে খেলোয়াড়দের বর্তমান বাজার মূল্য নির্ধারণ করেছে কেপিএমজি। লিগ চালু থাকা ও পুনরায় চালুর অপেক্ষায় থাকা (জার্মানি, ইংল্যান্ড, স্পেন) এবং বাতিল (বেলজিয়াম, স্কটল্যান্ড এবং ফ্রান্স) হওয়া লিগের খেলোয়াড়দের বিবেচনায় এনেছে তারা। -গোলডটকম

[৪] করোনাভাইরাসের জন্য যেসব দেশের লিগ বাতিল হয়েছে তাদের খেলোয়াড়দের বাজার মূল্য ২৬ দশমিক ৫ শতাংশ এবং যে দেশগুলো লিগ শেষ করবে তাদের খেলোয়াড়দের বাজার মূল্য ১৭ দশমিক ৭ শতাংশ পড়ে গেছে। কভিড-১৯ মহামারী শুরুর আগে এমবাপের বাজার মূল্য ছিল সাড়ে ২২ কোটি ইউরো।

[৫] এই তালিকায় ১৩ কোটি ৭০ লাখ ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এমবাপের পিএসজি সতীর্থ নেইমার। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের বাজার মূল্য ১২ কোটি ৯০ লাখ ইউরো। ১২ কোটি ৭০ লাখ ইউরো নিয়ে চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ১২ কোট ৪০ লাখ ইউরো নিয়ে সেরা পাঁচে ঠাঁই পেয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এ তালিকার সেরা বিশেও জায়গা মেলেনি ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। -সূত্র বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়