শিরোনাম
◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশকে মারলেন ১২ লাখ টাকার মাছ, থানায় মামলা

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] আখাউড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির ইজারা নেয়া পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

[৩] গত ২৬ মে ভোররাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ মে আখাউড়া থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী মোহাম্মদ বশির আহম্মেদ ভূইয়া।

[৪] মামলার এজহার সূত্রে জানা গেছে, ঘোলখার গ্রামের বাসিন্দা বশির মিয়া তার গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে মাছ করেন। পুকুরটিতে রুই-কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। পূর্বশত্রুতার জেরে মামলার প্রধান আসামি নিমা মিয়াসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে পুকুরটিতে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলার পায়তা করে আসছিল।

[৫] গত ২৫ মে রাত সাড়ে ১১টায় নিমা মিয়াসহ আরও দুইজনকে পুকুরের পাশে দেখতে পান বশির। এ সময় বশির তাদেরকে দেখে পুকুরের কাছে আসার কারণ জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেনি। এজহারে আরও বলা হয়, ২৬ মে ভোররাতে বশির পুকুরে গিয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। এ সময় পুকুরে দুইটি কীটনাশকের বোতল পান তিনি। কীটনাশক প্রয়োগে ফলে পুকুরটিতে থাকা আনুমানিক দেড়শ মণ মাছ মরে গেছে। পরে বশির আসামিদের কাছে কীটনাশক প্রয়োগের বিষয়টি জানতে চাইলে তাকে মারধর করা হয়।

[৬] মামলার বাদী ও ক্ষতিগ্রস্ত মাছ চাষী বশির আহম্মেদ ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে আমার ইজারা নেওয়া পুকুরটি আসামিরা জোরপূর্বক দখলে নেয়ার পায়তারাসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তারা পরবর্তীতে ঘটনাদিন পুকুরে কীটনাশক প্রয়োগ করে
আনুমানিক আমার ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এরপরও আসামিরা বিভিন্নভাবে পরোক্ষভাবে আমাকে হুমদি দিয়ে যাচ্ছে।
মামলার এজহারভুক্ত ৫ নং আসামি এনামূল মিয়া বলেন, ঘটনার দিন আমার ছোট ভাই বশির মিয়ার সাথে ঝগড়া হয়। আমি ঝগড়া থামাতে যাই। এ নিয়ে বশির মিয়া ভুল বুঝে আমাকে আসামি করেছে। মাছ কে মেরেছে আমি কিছুই জানি না।

[৭] এ ব্যাপারে জানতে চাইলে ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) বিমল কর্মকার বলেন, ইতোমধ্যে মামলার এজহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ