শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপনে বিয়ে করে সন্তান আসছে বলে সুখবর জানালেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক : [২] অন্তঃসত্ত্বা নাতাশা স্ট্যানকোভিক, আর তাই লকডাউনের মধ্যেই তড়িঘড়ি সার্বিয়ান মডেল তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেন ভারতীয় ক্রিকেটের ‘ব্যাড বয়’ হার্দিক পাণ্ডিয়া। তবে খুশির খবর লুকিয়ে রাখেননি তিনি। বিয়ের খবরের পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

[৩] খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হার্দিক-নাতাশা। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ক্রিক-বলি দম্পতিকে।

[৪] ভারত অধিনায়ক বিরাট কোহলি লেখেন, তোমাদের দু’জনকেই শুভেচ্ছা। অনেক ভালোবাসা রইল তোমাদের তৃতীয় সদস্যের জন্য। রবি শাস্ত্রী লিখলেন, অভিনন্দন হার্ডি এবং নাতাশাকে। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়