শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় ৮০ বিলিয়ন ইউরোর প্রণোদনা প্যাকেজ জার্মানির

মুসা আহমেদ: [২] করোনা মহামারী নিয়ন্ত্রণ করে অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে কাজ করে যাচ্ছে জার্মানি। এরইমধ্যে ৭৫ থেকে ৮০ বিলিয়ন ইউরোর প্রণোদনা প্যাকেজ চালু করতে যাচ্ছে ইউরো অঞ্চলের শীর্ষ অর্থনীতির এ দেশটি। রোববার এ তথ্য প্রকাশ করেছে দেশটির সাপ্তাহিক পত্রিকা বিল্ড অ্যাম সন্টাগ। রয়টার্স

[৩] সন্টাগের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় মহামন্দায় পড়তে যাচ্ছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির এ দেশটি। অর্থনৈতিক চাকা সচল রাখতেই প্রণোদনা কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। এ প্রণোদনা প্যাকেজের ৬০ বিলিয়ন যোগান দেবে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট সংগঠন। বাকিটা অর্থ যোগান দেবে দেশটির আঞ্চলিক প্রদেশগুলো।

[৪] খবরে বলা হয়, আগামী সপ্তাহ অনুষ্ঠিত হতে যাওয়া প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশটির অর্থমন্ত্রী ওলাফ স্কল্জ এবং অর্থনীতিমন্ত্রী পিটার আল্টমায়ার। স্কল্জ থাকছেন সোস্যাল ডিমোক্রেটস এর পক্ষ থেকে। অন্যদিকে, মার্কেলের ক্রিস্টান ডেমোক্রেটস এর পক্ষ হয়ে সভায় থাকছ্নে আল্টমায়ার।

[৫] দেশটির নীতিনির্ধারকদের প্রস্তাবমতে, সরকারি এ প্রণোদনা প্যাকেজের আওতায় রয়েছে কর মওকুফ, অস্বচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা, ছোট ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য অতিরিক্ত সহায়তা তহবিল। এছাড় পৌরএলাকার বাসিন্দাদের জন্য রয়েছে ত্রাণ সহায়তা কার্যক্রম। মোটরগাড়ি উৎপাদনশিল্পের জন্য থাকছে ভর্তুকি সহায়তা।

[৬] এ প্রণোদনা প্যাকেজে আবহাওয়া নীতি, ডিজিটাইজেশন ও উদ্ভাবন ক্ষেত্রগুলোকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সভাপতি উলফগ্যাঙ্গ সিউবেল। তিনি বলেন, করোনা সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে বড় অংকের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে দিলেই চলে না। সঠিকভাবে প্রণোদনার প্রয়োগ করাটা এ মুহুর্তে জরুরি।

[৭] সিউবেল বলেন, অনেকের কাছে মনে হতে পারে আবহাওয়া নীতি আলোচনার সময় এখন না। তবে আমি সেটা আন্তরিকভাবে বিশ্বাস করি না। নতুন মোটরগাড়ি কিনতে নগদ অর্থ প্রণোদনার বিষয়টা ‘অকল্পনীয়’।

  • সর্বশেষ