শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টাফ বাস চলছে, নেমেছে লেগুনা-সিএনজি [২] অনেক ক্ষেত্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি

শিমুল মাহমুদ: [২]  রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস, লেগুনা, ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল, সিএনজি চলাচল করছে।

[৩] বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসগুলোর অধিকাংশেই ছিল না সামাজিক দূরত্ব। পাশাপাশি দুটি করে আসন দেখা গেলেও প্রতিটি আসনেই যাত্রী বসানো হয়েছে। গাড়ির প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক রাখার কথা থাকলেও তা দেখা যায়নি।

[৪] কর্মজীবী মানুষের অনেককেই রিকশা ও সিএনজিতে অফিসে যেতে দেখা গেছে। তারা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সরকারের পক্ষ থেকে জীবনাণুনাশক রাখার দাবি জানিয়েছেন। যাতে রিকশা সিএনজিগুলো স্প্রে করা হয়।

[৫] বাসাবো এলাকায় গিয়ে দেখা গেছে কর্মজীবীরা পরিবহনের জন্য রাস্তায় অপেক্ষা করছেন। এই এলাকাটি থেকে শহরের রাজারবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা ও গুলিস্তান রুটে ছোট লেগুনা চলাচল করে। এই গাড়িগুলোতে কোনও জায়গা ফাঁকা নেই। যাত্রীরা গাদাগাদি করে বসেছেন। স্বাস্থ্যবিধি মেনে আসন ফাঁকা রেখে অর্ধেক যাত্রী নেওয়ার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। ভাড়াও আদায় করা হচ্ছে আগের থেকে দ্বিগুণ।

[৬] গিয়াস উদ্দিন নামে একজন বেসরকারি অফিসের কর্মকর্তা বলেন, বাসে অনেক গাদাগাদি হয়। রিকশায় সেটা একটু মুক্ত থাকে। কিন্তু আমার আগে যিনি এটি ব্যবহার করে গেছেন তিনি সুস্থ ছিলেন নাকি করোনায় আক্রান্ত ছিলেন, সেটা তো আর আমি বলতে পারছি না। তাই উচিত প্রতিবারই রিকশা, সিএনজিসহ অন্যান্য পরিবহন জীবাণুনাশক দিয়ে স্প্রে করা। বাংলাট্রিবিউন

 

  • সর্বশেষ