শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে শিশুসহ আরো ৬ জনের কোভিড-১৯ শনাক্ত

রতন কুমার রায় : [২] নীলফামারীর ডোমার উপজেলায় একদিনে শিশুসহ আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো মহিলা ৬ জন, পুরুষ ১০জন ও শিশু (ছেলে) ১ জন মোট ১৭ জন।

[৩] উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাযায়, গত ২৭ মে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন এণ্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলায় ৬ জনের সংক্রমণের তথ্য আসে।

[৪] শনিবার ৩০ মে রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের আরডিআরএস মোড় এলাকার (২৫) বয়সী এক যুবক, পৌর এলাকার চিকনমাটির (৩০) বছর বয়সী এক নারী, (৪) বছর বয়সী এক (ছেলে) শিশু, গোডাউন পাড়ার (২৫), (৫০) বয়সী দুই ব্যক্তি ও গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার (৪৭) বছর বয়সী এক পুরুষ।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম আরো বলেন, আক্রান্ত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বিভাগে রেখে তাদের চিকিৎসা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়