শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাংবাদিক ছাঁটাই করে রোবট নিয়োগ করছে মাইক্রোসফট

আবুল বাশার নূরু : [২] টেক জায়ান্ট মাইক্রোসফট সংবাদ বাছাইয়ের জন্য কয়েক ডজন সাংবাদিককে ছাঁটাই করে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটকে নিয়োগ দিতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিয়াটল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

[৩] মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবর বাছাইয়ের কাজ করতেন সাংবাদিকরা। তাদের কাজ ছিল সংবাদের শিরোনাম ও ছবি নির্বাচন করা। এখন এই কাজ করবে রোবট।

[৪]মাইক্রোসফট জানিয়েছে, এটি তাদের বাণিজ্যিক মূল্যায়নের অংশ। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, সব কোম্পানির মতোই আমরা নিয়মিত বাণিজ্যিক মূল্যায়ন করি। এর ফলে আমরা কিছু খাতে বিনিয়োগ বাড়াই, সময়ে সময়ে অন্য খাতে কমাই। চলমান মহামারির ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[৫] অন্যান্য টেক কোম্পানির মতো মাইক্রোসফট সংবাদ প্রতিষ্ঠানগুলোকে তাদের খবর এমএসএন ওয়েবসাইটে ব্যবহারের জন্য অর্থ প্রদান করে থাকে। ওয়েবসাইটে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরা বাছাই করতেন কোন খবর প্রদর্শন এবং কীভাবে উপস্থাপন করা হবে।

[৬]মাইক্রোসফটের এই সিদ্ধান্তের ফলে জুন মাসের শেষের দিকে প্রায় ৫০ চুক্তিভিত্তিক সংবাদ প্রযোজক তাদের চাকরি হারাবেন। তবে ফুল-টাইম সাংবাদিকদের একটি টিম কাজ চালিয়ে যাবে। সূত্র: বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়