শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টি হতদরিদ্র মানুষের কল্যাণের বাজেট চায় : রাঙ্গা

মনিরুল ইসলাম : [২] জাতীয় পার্টি গণমুখী বাজেট চায়। দেশের হতদরিদ্র মানুষের কল্যাণের বাজেট চায়। আমরা বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দ্বিগুন চাই। যাতে স্বাস্থ্য খাতের লোকবল নিয়োগের পাশাপাশি সেবার মান বাড়ানো যায়। স্বাস্ব্যখাতের দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কি ভাবে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে।

[৩] জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো মসিউর রহমান রাঙ্গা এভাবেই ব্যক্ত করলেন আগামী বাজেটে জাতীয় পার্টির প্রত্যাশার কথা।

[৪] তিনি এ প্রতিবেদককের সাথে আলাপকালে বলেন, আসন্ন বাজেট অধিবেশনে সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের কল্যাণের কথাই বাজেট আলোচনায় তুলে ধরবে।
কার্যপ্রণালী বিধি মোতাবেক আলোচনা করেই ঠিক হবে বাজেট আলোচনায় আমরা কি ভাবে অংশ নিবো।

[৫] বিরোধী দলীয় চীফ হুইপ বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম ২১ দিন। নিজের চোখে দেখেছি করোনার লক ডাউনে মানুষের কি কষ্ট। অনেক মধ্যবিত্ত পরিবার নিংস্ব হয়ে গেছে। নিজেদের প্রয়োজনীয় জিনিস বিত্রুি করে দিয়ে সংসার চালাচ্ছে। তারা কারো কাছে লাজলজ্জায় হাত পাতেনি। আমরা খবর পেয়ে রাতে তাদের সাহায্য করেছি।

[৬] তিনি বলেন, দেশে এখন অভাবী মানুষের সংখ্যা অনেক। এদের কল্যাণে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। নানামুখী প্রকল্প গ্রহণ করে দেশের গরীব মানুষকে সাহায্য করতে হবে।

[৭] মসিউর রহমান রাঙ্গা বলেন, বাজেট পূর্ব কোন আলোচনা হয়নি। করোনা পরিস্থিতির জন্যই এবার আলোচনার সুযোগ ছিলো না। আমরা সংসদে কি প্রস্তাবিত বাজেট পেশ হয় তা দেখে আমাদের সুচিন্তিত মতামত তুলে ধরবো।

[৮] উল্লেখ্য, আগামী ১০ জুন বাজেট অধিবেশন বসছে। বিকাল ৫ টায় এই অধিবেশন শুরু হবে। স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। ১১ জুন পেশ করা হবে আগামী ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট পাশ হবে ৩০ জুন।

  • সর্বশেষ