শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের সদর উপজেলায় (১২) বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার (৩০মে) দুপুরে ওই যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ আলম।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিশ্বনাথ বিশ্বাসের বাক ও শ্রবন প্রতিবন্ধী ও শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী (১২)। কৃষক বিশ্বনাথ বিশ্বাস তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবন্ধী কন্যাকে বাড়িতে একা রেখে ধান কাটতে নিজ জমিতে যান। সেই সুযোগে প্রতিবেশী লম্পট যুবক রশিদুল ইসলাম (৩০) বিশ্বনাথ বিশ্বাসের বাসায় এসে তার প্রতিবন্ধী কন্যাকে ধর্ষনের চেষ্টা করে। প্রতিবন্ধী শিশুটি তার ইজ্জত রক্ষার্থে চিৎকার করে কাঁদতে থাকলে প্রতিবেশীরা রশিদুলকে আপত্তিকর অবস্থায় আটক করলে তবে সে কৌশলে পালিয়ে যায়।

[৫] খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

[৬] ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবককে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ