শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

খোকন আহমেদ: [২] করোনার উপসর্গ নিয়ে জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা ও মাদারতলি মাদ্রাসার শিক্ষক মোঃ আকতার সিকদারের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তার লাশ দাফন করা হয়েছে।

[৩] শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এ তথ্য জানিয়ে তার ফেসবুকে ওয়ালে পোস্ট করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের চাচা মাদ্রাসা শিক্ষক মোঃ আকতার সিকদার বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। বাড়িতে বসেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

[৪] এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরার পর মৃত্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তার লাশ দাফন করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়