শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবিবার খুলছে ঢাকা নিউমার্কেট

ডেস্ক রিপোর্ট : [২] দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার (৩১ মে) থেকে খুলছে ঢাকা নিউমার্কেট। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

[৩] শুক্রবার (২৯ মে) রাতে কে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

[৪] স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ঢাকা নিউমার্কেটের চারটি গেটের মধ্যে তিনটি খোলা থাকবে এবং একটি বন্ধ থাকবে বলে জানান তিনি। তিনটি গেটের মধ্যে দুটি ক্রেতাদের প্রবেশের জন্য এবং একটি বের হয়ে যাওয়ার জন্য খোলা থাকবে।

[৫] আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার থেকে মার্কেট খুলবো। আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দিয়েছি। ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা দুটি গেট প্রবেশের জন্য ও আরেকটি গেট বের হয়ে যাওয়ার জন্য খোলা রাখবো। আরেকটি গেট বন্ধ থাকবে। প্রবেশ করার সময় জুতা জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হবে। এছাড়া, মাস্ক পড়ে এবং জ্বর মেপে ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে। মাস্ক না থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের মাস্ক থাকবে না, তাদের জন্য বাইরে কিছু মাস্কের ব্যবস্থা থাকবে। সেখান থেকে কিনে নিয়ে মাস্ক পড়ে ঢুকতে পারবেন।’

[৬] তিনি আরও বলেন, ‘আমরা মার্কেটের ভেতরে হাত ধোয়ার ব্যবস্থা রাখবো। সেজন্য ওয়াশ বেসিন বসানো হবে বিভিন্ন জায়গায়। এছাড়া, প্রবেশ মুখে হ্যান্ড সেনিটাইজারের পাশাপাশি প্রত্যেকটি দোকানের সামনে হ্যান্ড সেনিটাইজ করার ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছি।’ বাংলা ট্রিবিউন, প্রিয়ডটকম

  • সর্বশেষ