শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী মিশর

আনিস তপন : [২] শুক্রবার বেইলী রোডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এ আগ্রহ ব্যক্ত করেন।

[৩] এ সময় মিশরের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও মিশর ভাতৃপ্রতিম রাষ্ট্র। দুদেশের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতিগত নানা মিল রয়েছে। উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে চায় মিশর। বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে মিশরের অভিজ্ঞতা, কারিগরী সহায়তা ও এ খাতে রোগ প্রতিরোধে মিশরীয় ঔষধ ব্যবহার করার সুযোগ রয়েছে। মিশর মৎস্য খাতে অভাবনীয় উন্নতি সাধন করেছে। সে অভিজ্ঞতা বাংলাদেশও গ্রহণ করতে পারে। বিশেষ করে গবাদিপশুর সংক্রামক ব্যাধি বন্ধ করতে বিশ্বমানের ঔষধ ও ভ্যাকসিন মিশর থেকে বাংলাদেশে নিতে পারে।

[৪] এ সময় রাষ্ট্রদূত আরো বলেন, “করোনা পরিস্থিতিতে আমিষ ও পুষ্টির জন্য বিশ্বব্যাপী মাছ, মাংস, দুধ ও ডিমের ব্যাপক চাহিদা হবে। সেক্ষেত্রে পোল্ট্রি, মৎস্য ও ডেইরী খাতে উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা দিতে আগ্রহী মিশর।

[৫] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মিশরের এই আগ্রহকে আন্তরিকতার সাথে বিবেচনার আশ্বাস দেন। এছাড়াও উভয় দেশে সংশ্লিষ্ট খাতে আরও কী কী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা যায় তা খতিয়ে দেখতে উভয়পক্ষ সম্মত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়