শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়

মাসুদ আলম : [২] আগামী ৩১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

[৩] বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে অফিসগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই তা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। প্রত্যেকটি অফিসের সামনে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র থাকবে। এছাড়া থাকবে জীবাণুমুক্ত হওয়ার সরঞ্জামও। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটি নীতিমালা তৈরি করেছে কর্তৃপক্ষ। কোন কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবে না। এছাড়া ১৪ দিনের রোস্টার তৈরি করা হবে। পাশাপাশি অফিস প্রধানের নির্দেশে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে অফিস করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়