শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার পার্ক, যাদুঘর ২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা

শাহনাজ বেগম : [২] করোনা নিয়ন্ত্রণে আসার পর দক্ষিণ কোরিয়া জুড়ে প্রায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে আসার অনুমতি দেয় কর্তৃপক্ষ। কিন্ত কয়েকদিনের মধ্যে আবারো করোনা বিস্তার শুরু করলে অনলাইনে ক্লাশে ফিরে আসতে বাধ্য হয় শিক্ষার্থীরা। বিবিসি

[৩] দেশটিতে গত সাত দিন ধরে প্রতিদিন ৫০ জনেরও বেশি করোনা শনাক্ত হওয়ায় আরও পদক্ষেপ নেয়া দরকার বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পার্ক নেউং-হু সতর্ক করে বলেছেন, সংক্রমণের বিস্তার রোধে পরবর্তী দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপি

[৪] শুক্রবার থেকে দু'সপ্তাহের জন্য সিউলের আশেপাশে পার্ক, যাদুঘর এবং আর্ট গ্যালারী বন্ধ এবং মানুষকে সামাজিকভাবে দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ করছে। এাড়াও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। বিজনেস ইনসাইডার

[৫] বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
[৬] এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০২ জন এবং মারা গেছেন ২৬৯ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়