শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

সাভার প্রতিনিধি : [২] সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

[৩] ওসি রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

[৪] ওসি আরও জানান, তিনি ছারাও আশুলিয়া থানার আরও ৪পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও আট পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৫] সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়