শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অফিস-আদালত-দোকানপাট ও গণপরিবহন চালুর সিদ্ধান্ত বাতিল দাবি জানিয়েছে বাম জোট

মনিরুল ইসলামঃ  [২] বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল অফিস, আদালত, দোকানপাট খুলে দেওয়া এবং সড়ক, নৌ, রেলসহ গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

[৩] জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আজ বৃহস্পতিবার সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

[৪] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জুন এর ১৫ তারিখের পর দেশে করোনা সংক্রমণ চূড়ান্ত উচ্চে পৌঁছানো এবং তারপর থেকে সংক্রমণ কমার সম্ভাবনা রয়েছে, তখন সব খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে। যখন সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন সরকারের এহেন সিদ্ধান্ত জনগণের বাঁচা মরাকে ভাগ্যের উপর ঠেলে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকা ও দায়িত্ব এড়ানোর অপচেষ্টা মাত্র।

[৫] বিবৃতিতে নেতৃবৃন্দ জনগণের জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করে নেওয়া সরকারের সব কিছু স্বাভাবিক, সচল করার এহেন সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিশেষজ্ঞ মতামতকে গ্রাহ্য করে অন্ততঃ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অফিস, আদালত, দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়