শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদের ছবি টুইটারে পোস্ট করায় ভারতীয় মৌলবাদীদের রোষানলে সাংবাদিক রুবিকা

আক্তারুজ্জামান : [২] ভারতীয় সংবাদ সংস্থা ‘এবিপি’র সঞ্চালিকা রুবিকা লিয়াকত প্রায়ই স্পষ্টবাদী মন্তব্যের জেরে  মৌলবাদীদের ক্ষোভের শিকার হন। রুবিকা সম্প্রতি ঈদ উপলক্ষে তার টুইটারে একটি ছবি পোস্ট করেন এবং সেটা কেন্দ্র করেই সমালোচনার মুখোমুখী হন তিনি। খবর : বাংলা হান্ট ও এবিপি আনন্দ।

[৩] হলুদ পোশাকের ছবি পোস্ট করে রুবিকা লিয়াকত টুইট করে লিখেছেন, ঈদ মোবারক এবং হলুদের শুভেচ্ছাও। তার এই মন্তব্যের পরপরই অনেকে তাকে ঈদের শুভেচ্ছা যেমন দিয়েছেন, তেমনই মৌলবাদীরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। মৌলবাদীরা তার পোস্ট করা এই ছবিটি দেখে আশ্চর্য হয়ে যান।

[৪] রুবিয়ার লিখিত পোস্টের পরিপ্রেক্ষিতে আলম নামের এক যুবক বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আত্মহত্যা করা উচিত। কারণ মোদী এখনও বেঁচে আছে। আপনি মারা গেলে, আপনার আপনার মূর্তি স্থাপন করতে পারবে নাগপুর সদর দফতরে। নাহলে এটি করা সম্ভব হবে না।

[৫] এরপর একে একে আরও অনেকে রুবিয়াকে আক্রমণ করে তার টুইটের রিপ্লাইও দিতে থাকে। যেমন, সোনু কুরেশি লেখেন, সমাজে দালালি করার বিষয় নজরে আসার জন্য আল্লাহ ক্ষমা করুন। দালালি করা বন্ধ না করলে, আয়নায় নিজের চেহারা দেখতেও লজ্জা করবে ।

রুবিকার টুইটটি দেখুন এখানে...

[৬] ডার ওয়াসিম লেখেন, আপনার উপর এই হলুদ রঙ ভালো লাগছে। এতে আপনার আকা খুশি হবে। জাকির খান নামে এক ব্যক্তি রুবিয়ার টুইটের জবাবে বলেন, আপনিও ঈদ পালন করেন? আপনি তো রক্ত দেখে খুশি হন।

[৭] এছাড়াও আওরঙ্গজেব আলম রুবিকাকে ডাইনাকে বলেও অভিহিত করেন এবং আলী স্যাম তাকে ব্রোকার অ্যাঙ্কর বলতেও ছাড়েননি। এর পাশাপাশি কিছু মৌলবাদী মন্তব্য করছেন, রুবিকা হলুদ রঙের পোশাক কেন পরেছেন? তবে কি জাফরান আপনার পছন্দ?

  • সর্বশেষ