শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু

সুজন কৈরী : [২] রাজধানীর মিন্টু রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সামির নামের ওই যুবক ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। এছাড়া এ ঘটনায় আলিফ নামের একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

[৩] ডিএমপির রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে মিন্টু রোডের মিডিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব এবং পশ্চিম দিক থেকে দ্রæতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহত যুবক চিকিৎসাধীন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়