শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আপনার স্ত্রীর মতো: ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি

আবুল বাশার নূরু: [২] প্রাণঘাতী করোনা ভাইরাস আপনার স্ত্রীর মতো; এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারা যাবে না বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি।

[৩] গত মঙ্গলবার অনলাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

[৪] তিনি বলেন, আমি আমার একজন সহকর্মীর কাছ থেকে একটি কৌতুক শুনেছি। সেটি হলো, করোনা আপনার স্ত্রীর মতো। আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন আপনি এটি বুঝে যাবেন তখন এই ভাইরাস নিয়েই আপনাকে বাঁচতে শিখতে হবে।

[৫] এদিকে সুরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের পর এ নিয়ে সমালোচনা শুরু ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরণের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

[৬]এ বিষয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী নারী সাংবাদিক ফেব্রিয়ানা ফিরদাউস বলেন, যদি স্ত্রীকে পছন্দ না করেন তাহলে কেন বিয়ে করলেন?
[৭]ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৫১ জন। মারা গেছেন ১ হাজার ৪৭৩ জন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়