শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অনলাইনে বেড়েছে বিক্রি, চীনে ঘুরে দাঁড়ানোর আশা রাল্প লরেনের

মুসা আহমেদ: [২] করোনার কারণে ডাকা লকডাউনে চীনে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীণ হয় রাল্প লরেন। লকডাউন শিথিলের পর এরইমধ্যে দেশটিতে অনলাইনে বিক্রি বেড়েছে প্রতিষ্ঠানটির। ফলে কম সময়ে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে প্রতিষ্ঠানটি। রয়টার্স

[৩] বুধবার এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ পোশাকশিল্প প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অনলাইনে কেনাকাটা বেড়েছে বেশ। লকডাউনের ক্ষতি এখন পুষিয়ে নেয়া সম্ভব মনে হচ্ছে। অতি শিগগিরই ধস কাটিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিলাসবহুল পণ্য বিক্রিতে জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি চতুর্থ প্রান্তিকে অনলাইনে বিক্রি বেড়েছে ৭৬ শতাংশ।

[৪] যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটি জানায়, করোনা মহামারীতে অনলাইনে ক্রয়াদেশ সেবা যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য দেশটিতে শাখা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া গ্রাহকদের পরামর্শ দেয়ার জন্য ডিজিটাল সেবাও অব্যাহত রাখা হয়েছে।

[৫] এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা প্যাট্রিস লভেট বলেন, করোনার সঙ্কটময় পরিস্থিতি আমরা বের হতে সক্ষম হয়েছি। ফলে আমাদের পোশাকশিল্পের বাজার চাঙ্গা করার একটা সুযোগ আছে। লকডাউনে মানুষ ঘরে বসেই সময় কাটাত। এ কারণে ক্রীড়াপোশাক ও লাউঞ্জওয়্যারের চাহিদা ছিলো ব্যাপক। তবে বসন্তকালের মজুদপণ্য বছরের শেষ দিকে বিক্রির দারুণ সম্ভাবনা রয়েছে।

[৬] ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে যাত্রা শুরু করতে যাওয়া এ প্রতিষ্ঠানটি জানায়, চীনে বিক্রি প্রবৃদ্ধি এখন এমন একটা স্তরে এসেছে যেটা করোনা প্রাদুর্ভাবের ঠিক আগ মুহুর্তে ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়