শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারকে মানুষের খাওয়া-দাওয়া সুনিশ্চিত করতে হবে: ডা. এবিএম আবদুল্লাহ

রায়হান রাজীব: [২] এ মেডিসিন বিশেষজ্ঞ আরো বলেন, মানুষকে তিন বেলা খাবার দিতে হবে। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষদের খাওয়া-দাওয়া নিশ্চিত করতে হবে। তারা যদি জীবন বাঁচাতে পারে তাহলে জীবিকার সন্ধানে বাইরে বের হবেন না। সরকার এটা যদি নিশ্চিত করতে পারত তাহলে লকডাউন আরো কার্যকরী হতো। ডেইলি স্টার।

[৩] তিনি বলেন, জনগণের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন হলো: ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, দূরত্ব বজায় রাখা, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া। বাইরে গেলে হাত ধুয়ে ঘরে ঢুকতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে। জনগণকে এগুলো মানতেই হবে।

[৪] অনেক দেশে জেল-জরিমানা, শাস্তির ব্যবস্থা আছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে তা হয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী পেরে উঠছে না। দেশে মানুষ বেশি। ঘনবসতিপূর্ণ এলাকা। হয়তো বাস্তবতার কারণেই এসব মেনে চলা যাচ্ছে না।

[৫] বাঁচতে হলে আমাকেই সচেতন হতে হবে। জনগণকে নিজের স্বার্থে, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী সর্বপরি দেশকে বাঁচানোর জন্যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এটা তো তাকে বুঝতে হবে।

[৬] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আরো বলেন, আগামী পাঁচ-সাতদিন পর্যবেক্ষণ করে কড়াকড়িভাবে লকডাউন দিতে হবে। জোর করে হলেও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে ঘরে রাখতে হবে। এরপরও মানুষ যদি না মানেন তাহলে প্রয়োজনে সরকারকে কার্ফু দিতে হবে। কিন্তু, এ সবকিছুর আগে সরকারকে মানুষের জীবন বাঁচানোর জন্যে যা যা দরকার তা তা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ